সংবাদ

আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না : এমপি বাবুল

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না : এমপি বাবুল
বক্তব্য দিচ্ছেন এমপি ফজলে হুদা বাবুল। ছবি : সংবাদ

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে আওয়ামী লীগকে কোনোভাবেই রাস্তায় নামতে দেওয়া হবে না।

শনিবার (২০ জুন) বিকেলে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের নবনির্মিত চারতলা ভবনের ফলক উন্মোচন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে থানা ভবন মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং’ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

ফজলে হুদা বাবুল বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। যতদিন এই নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তাদের রাস্তায় নামতে দেওয়া হবে না। এখনও বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগের দোসরা আড্ডা দেয়। আপনারা এসব খেয়াল রাখবেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাবেন।’

মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে এমপি বলেন, ‘মসজিদে কোনো রাজনীতি চলবে না। ইমামদের নিরপেক্ষ হতে হবে, তারা কোনো রাজনৈতিক নেতা হতে পারবেন না। অনেক মসজিদ কমিটিতে এখনো আওয়ামী লীগের দোসর ও ধান্দাবাজরা রয়েছে, তাদের পরিবর্তন করতে হবে।’

বক্তব্যে তিনি নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলকে ‘ভারতের বি টিম’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া মামলা করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে টাকা না নেওয়ায় মহাদেবপুর থানার ওসি ওমর ফারুকের প্রশংসা করেন তিনি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুজ্জামান, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।

এদিকে এই ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ রয়েছে। ২০১৭ সালে গণপূর্ত বিভাগ মহাদেবপুর থানার এই চারতলা ভবনটির নির্মাণকাজ শুরু করে। দুই দফায় ভবনটির মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের ২০ মে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হলেও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এটি দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী ছিল। বর্তমানেও ভবনটিতে স্থায়ী বিদ্যুৎ সংযোগ নেই; পুরোনো ভবন থেকে লাইন টেনে কাজ চালানো হচ্ছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় পর্যায়ে অসন্তোষ রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না : এমপি বাবুল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত