সংবাদ

শিবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

শিবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত
নিহত ফয়সাল প্রধান (১৭)

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার ব্যবসায়ী জহির প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফয়সাল মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল। মুন্সেফেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল গুরুতর আহত হয়। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শিবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার ব্যবসায়ী জহির প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফয়সাল মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল। মুন্সেফেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল গুরুতর আহত হয়। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত