সংবাদ

বগুড়ায় ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি ও বিক্ষোভ

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

বগুড়ায় ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি ও বিক্ষোভ
ছবি : সংবাদ

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তনকে কেন্দ্র করে গণশুনানি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৩ জুন) দিনভর বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ী’ ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানি সকাল ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। একই সময়ে নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হয়। এসব শুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

এদিকে নবগঠিত ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানির স্থান নির্ধারণকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দিয়েছে। ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণশুনানি চলাকালে রহবল বাজার এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় ছাত্র-জনতা। বিক্ষোভকারীদের অভিযোগ, জনসম্পৃক্ততা নিশ্চিত করতে রহবল বাজারেও পৃথক গণশুনানি আয়োজন করতে হবে।

একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হন মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল। তিনি রহবল বাজারেও পৃথক গণশুনানির আয়োজনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। এর আগে একই দাবিতে স্থানীয় এলাকাবাসী রহবল বাজারে মানববন্ধন পালন করেন।

আয়োজকেরা জানান, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। স্থানীয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই ইউনিয়নের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বগুড়ায় ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত