সংবাদ

চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে মঙ্গলবার সাত কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। ছবি : সংবাদ

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জান্নাতুন নেছা (২০), জয়পুরহাট সদরের রেশমি আক্তার লিজা (১৯) এবং বরিশালের মেহেন্দিগঞ্জের মো. ইউনুস (৫৩)। ইউনুস বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন।

চাঁদপুর নৌ থানা সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল লঞ্চঘাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির ব্যাগ তল্লাশি করে মোট সাত কেজি গাঁজা পাওয়া যায়। এর মধ্যে মো. ইউনুসের ব্যাগ থেকে তিন কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমি আক্তারের ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জান্নাতুন নেছা (২০), জয়পুরহাট সদরের রেশমি আক্তার লিজা (১৯) এবং বরিশালের মেহেন্দিগঞ্জের মো. ইউনুস (৫৩)। ইউনুস বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন।

চাঁদপুর নৌ থানা সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল লঞ্চঘাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির ব্যাগ তল্লাশি করে মোট সাত কেজি গাঁজা পাওয়া যায়। এর মধ্যে মো. ইউনুসের ব্যাগ থেকে তিন কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমি আক্তারের ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত