সংবাদ

মোকামতলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

মোকামতলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা।

বগুড়ার মোকামতলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসীম রেজা রাজা চৌধুরী (৫৫) এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু (৬৫)। ওয়াসীম রেজা আরজি পারআচলাই গ্রামের মৃত খাজা চৌধুরীর ছেলে এবং হাফিজার রহমান মেঘাখদ্দ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাদের বগুড়ার আদালতে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মোকামতলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বগুড়ার মোকামতলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসীম রেজা রাজা চৌধুরী (৫৫) এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু (৬৫)। ওয়াসীম রেজা আরজি পারআচলাই গ্রামের মৃত খাজা চৌধুরীর ছেলে এবং হাফিজার রহমান মেঘাখদ্দ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাদের বগুড়ার আদালতে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত