সংবাদ

মেসির নামের পাশে বিশ্বকাপের চাররেকর্ড

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

মেসির নামের পাশে বিশ্বকাপের চাররেকর্ড

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করেই ইতিহাস তৈরি করেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হয়ে গিয়েছে তার। বিশ্বকাপে মেসির নামের পাশে রয়েছে চারটি বিশ্বরেকর্ড।

১) বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন মেসি। ২০১৪-য় মিরোস্লাভ ক্লোজা (১৬) যে নজির গড়েছিলেন, তা টপকে গিয়েছেন তিনি। ব্রাজিলের রোনাল্ডোর রয়েছে ১৫টি গোল।

২) বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। এই নজির অবশ্য আগেই হয়ে গিয়েছে মেসির। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে নামার পরেই ইতালির পাওলো মালদিনির খেলা ২৫টি ম্যাচ টপকে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে মেসি খেলেছেন ২৮টি ম্যাচ।

৩) বিশ্বকাপে হিসাবে সবচেয়ে বেশি ১৮ ম্যাচ জিতেছেন মেসি। ক্লোজা জিতেছিলেন ১৭ ম্যাচ। ১৬টি ম্যাচ জিতেছেন ব্রাজিলের কাফু।

৪) বিশ্বকাপে সবচেয়ে বেশি, ২৪৮৯ মিনিট খেলেছেন মেসি। এই নজিরটিও তিনি আগের বিশ্বকাপেই গড়ে ফেলেছিলেন। মালদিনির ২২১৭ মিনিট খেলার নজির টপকে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে মেসি প্রায় ৪২ ঘণ্টা খেলেছেন বিশ্বকাপে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেসির নামের পাশে বিশ্বকাপের চাররেকর্ড

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করেই ইতিহাস তৈরি করেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হয়ে গিয়েছে তার। বিশ্বকাপে মেসির নামের পাশে রয়েছে চারটি বিশ্বরেকর্ড।

১) বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন মেসি। ২০১৪-য় মিরোস্লাভ ক্লোজা (১৬) যে নজির গড়েছিলেন, তা টপকে গিয়েছেন তিনি। ব্রাজিলের রোনাল্ডোর রয়েছে ১৫টি গোল।

২) বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। এই নজির অবশ্য আগেই হয়ে গিয়েছে মেসির। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে নামার পরেই ইতালির পাওলো মালদিনির খেলা ২৫টি ম্যাচ টপকে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে মেসি খেলেছেন ২৮টি ম্যাচ।

৩) বিশ্বকাপে হিসাবে সবচেয়ে বেশি ১৮ ম্যাচ জিতেছেন মেসি। ক্লোজা জিতেছিলেন ১৭ ম্যাচ। ১৬টি ম্যাচ জিতেছেন ব্রাজিলের কাফু।

৪) বিশ্বকাপে সবচেয়ে বেশি, ২৪৮৯ মিনিট খেলেছেন মেসি। এই নজিরটিও তিনি আগের বিশ্বকাপেই গড়ে ফেলেছিলেন। মালদিনির ২২১৭ মিনিট খেলার নজির টপকে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে মেসি প্রায় ৪২ ঘণ্টা খেলেছেন বিশ্বকাপে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত