অস্ট্রিয়া ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হয়েছেন তিনি। ভেঙেছেন মিরোস্লাভ ক্লোজার রেকর্ড। সেই ক্লোজা এ বার মুখ খুলেছেন মেসিকে নিয়ে।
জার্মানির এক সংবাদমাধ্য়মকে তিনি
বলেন, ‘আমি বার বার বলেছি, মেসি মাঠে নেমে জাদু দেখায়। আমার মতে, ও সর্বকালের সেরা
ফুটবলার। আমার রেকর্ড ভাঙায় চ্যাম্পিয়নকে শুভেচ্ছা।’
বিশ্বকাপ শুরুর আগেই ক্লোজা জানিয়েছিলেন,
তিনি চান তার রেকর্ড যেন মেসিই ভাঙেন। বলেছিলেন, ‘মেসি মেসিই। আমি সব সময় ওকে সম্মান
করেছি। মাঠে নেমে ও কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয়। আমি চাই, কেউ যদি আমার রেকর্ড ভাঙে,
তা হলে তার নাম যেন মেসিই হয়।’ সেটাই হয়েছে। তাই মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লোজা।
বিশ্বকাপে সর্বাধিক ১৮ গোলের
রেকর্ড করায় ক্লোজা শুভেচ্ছা জানালেও রেকর্ডের কথা এক বারও ভাবছেন না মেসি। তার কাছে
দলের জয় বেশি গুরুত্বপূর্ণ। খেলা শেষে মেসি বলেন, ‘দল জেতায় সবচেয়ে বেশি খুশি হয়েছি।
খুব দরকার ছিল এই জয়টা। কঠিন পরিশ্রম করতে হয়েছে। দল নকআউটে ওঠায় মানসিক শান্তি পেয়েছি,
যা ভবিষ্যতে আমাদের সাহায্যে করবে। এই বিশ্বকাপে সব ম্যাচই তুমুল লড়াই হবে। কঠোর পরিশ্রম
করতে হবে ম্যাচ জিততে গেলে। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। সতীর্থদের সঙ্গে আনন্দ
করার জন্য তর সইছে না।’
২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারটি
বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন ক্লোজা। নিজের ষষ্ঠ বিশ্বকাপে তা ভেঙেছেন মেসি। ২০০৬ সালে
একটিই গোল করেছিলেন তিনি। ২০১০ সালে গোল করতে পারেননি। ২০১৪ সালে চারটি, ২০১৮ সালে
একটি গোল করেছিলেন। গত বিশ্বকাপ ছিল মেসির। সাতটি গোল করেছিলেন লিও। এ বার প্রথম দুই
ম্যাচেই পাঁচটি গোল করে ফেলেছেন তিনি।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন