গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সভায় ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এ বছর উপজেলায় মোট ৩৫,৯০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪,৬৪৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১,২৫৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন উপলক্ষে উপজেলায় ১৯২টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুন প্রমুখ।
বক্তারা বলেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সী কোনো শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে জন্য তারা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন