কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের হয়ে ‘প্রক্সি’ দিতে গিয়ে ৪ জন আটক হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের গতকাল রাতেই কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে কর কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অন্যের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
কর অঞ্চল–কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের দেওয়া কাগজপত্র ও প্রবেশপত্রের ছবির সঙ্গে মূল প্রার্থীর ছবির মিল পাওয়া যায়নি। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এর আগে গত ৫ মে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য ৬টি পদে ১২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কর অঞ্চল–কুষ্টিয়া। গত ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা করেছে। জালিয়াতির এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কর অঞ্চল–কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন