দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৮৯ শিশুর প্রাণহানি ঘটল।
বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৩ শিশু। আর হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৯৯৬ জন। অর্থাৎ আলোচ্য সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ শিশু। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক (উপসর্গযুক্ত) হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জনে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জনের শরীরে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৮৮২ জন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন