সংবাদ

চার্জে রাখা ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রাণ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

চার্জে রাখা ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রাণ
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় চার্জে থাকা ইজিবাইকে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিশা নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে তানিশা তার মায়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখানে চার্জে থাকা একটি ইজিবাইকের ভেতরে ঢুকে খেলা করছিল সে। একপর্যায়ে ইজিবাইকের চার্জিং লাইনের বিদ্যুৎ সংযোগের লিকেজ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

চার্জে রাখা ইজিবাইক কেড়ে নিল শিশুর প্রাণ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলায় চার্জে থাকা ইজিবাইকে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিশা নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে তানিশা তার মায়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখানে চার্জে থাকা একটি ইজিবাইকের ভেতরে ঢুকে খেলা করছিল সে। একপর্যায়ে ইজিবাইকের চার্জিং লাইনের বিদ্যুৎ সংযোগের লিকেজ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত