সংবাদ

চাঁদপুরে লাগেজে করে অভিনব কায়দায় গাঁজা পাচার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

চাঁদপুরে লাগেজে করে অভিনব কায়দায় গাঁজা পাচার
চাঁদপুরের বড় স্টেশন এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। ছবি : সংবাদ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার বড় স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওই যুবকের নাম মো. শামীম মোল্লা (২৬)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর সংলগ্ন বড় স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গাঁজাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

চাঁদপুরে লাগেজে করে অভিনব কায়দায় গাঁজা পাচার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার বড় স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওই যুবকের নাম মো. শামীম মোল্লা (২৬)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর সংলগ্ন বড় স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গাঁজাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত