সংবাদ

সাতক্ষীরায় শতবর্ষী আছিয়া বেগমের পাশে প্রশাসন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:১১ পিএম

সাতক্ষীরায় শতবর্ষী আছিয়া বেগমের পাশে প্রশাসন
ছবি : সংবাদ

অনাহারে-অর্ধাহারে দিন কাটানো সাতক্ষীরার সেই শতবর্ষী অসহায় বৃদ্ধা আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৪ জুন) সকালে মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে তার বাড়িতে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামের শতবর্ষী আছিয়া বেগমের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হলে বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের নজরে আসে। এরপর তার নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তার ব্যবস্থা করেন। বুধবার সকালে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ভোজ্যতেল ও লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আছিয়া বেগমের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ধুলিহর ইউনিয়নের নাথপাড়া এলাকার একটি নির্জন জায়গায় জীর্ণ একটি কুঁড়েঘরে বসবাস করেন আছিয়া বেগম। প্রায় ২০ বছর আগে তার স্বামী ময়েজউদ্দিন ঢালী মারা যান। আছিয়া বেগমের দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও অভাব-অনটন ও অসুস্থতার কারণে তারা মায়ের দায়িত্ব নিতে পারছেন না। বর্তমানে সরকারের দেওয়া বয়স্ক ভাতার মাত্র ৬০০ টাকাই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

সরেজমিনে দেখা যায়, মরিচাধরা টিনের একটি ভাঙাচোরা ঘরে অত্যন্ত কষ্টে দিন কাটান এই বৃদ্ধা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। জীর্ণশীর্ণ সেই ঘরে ন্যূনতম জীবনযাপনের কোনো সুবিধাও নেই। দীর্ঘ সময় ধরে তিনি অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন।

উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন আছিয়া বেগম। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধার জন্য শুধু খাদ্য সহায়তা নয়, স্থায়ীভাবে বসবাসের উপযোগী একটি সরকারি ঘর ও নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করা হলে তার জীবনের শেষ সময়টুকু অন্তত শান্তিতে কাটবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

সাতক্ষীরায় শতবর্ষী আছিয়া বেগমের পাশে প্রশাসন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত