বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী পা রাখলেন ৯১ বছরে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তার ৯১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। যে আয়োজনে উপস্থিত ছিলেন শিল্প-সাহিত্য, গণমাধ্যম, রাজনীতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
জন্মদিন উপলক্ষে আয়োজিত “কি দেখেছি, কি বুঝেছি” শিরোনামের আত্মজৈবনিক একক বক্তৃতায় উঠে এসেছে সমকালের মানুষ, সমাজ, রাষ্ট্র আর বৈশ্বিক পরিবর্তনের এক প্রেক্ষাপট। দগ্ধ সময়ের চিত্র তুলে ধরে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আগেও নারী-শিশু ধর্ষিত হতো। আর এখন শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করে হত্যা করা হয়; আবার হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়। আবার এখন থেকে পৌনে দুই শ বছর আগে দশ ভাগ মানুষের হাতে ছিল অধিকাংশ সম্পদ আর নব্বই ভাগ মানুষ ছিল বঞ্চিত। আর আজ এক ভাগ মানুষের হাতে অধিকাংশ সম্পদ আর ৯৯ ভাগ মানুষ বঞ্চিত।...এই হচ্ছে আমাদের অগ্রগতি এবং উন্নয়ন।“
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “অবকাঠামোগত উন্নয়ন আমাদের হয়েছে; কিন্তু আমাদের মনুষ্যত্বের উন্নয়ন হয়নি। এই যে তীব্র সংকট, এটাই আমাদের দেশের বাস্তব চিত্র নয়। দেশের অধিকাংশ মানুষই মানবিক। তারা হত্যা, ধর্ষণের প্রতিবাদ করে। কিন্তু তাদের সেই প্রতিবাদ কাজে আসে না।”
এই বাস্তবতা থেকে মুক্তিরও পথ আছে আমাদের। তিনি এর একটি ছোট্ট সমাধানের কথাও বলেন। তিনি বলেন, “আমাদের করণীয় হলো, এসব আর চলতে দেওয়া যাবে না। এসবই ঘটছে পুঁজিবাদের প্রভাবে। পুঁজিবাদকে ‘না’ বলতে হবে। শুধু একটা না দিয়ে চলবে না। এর জন্য প্রয়োজন অনেকগুলো ‘না’ বা সম্মিলিত ‘না’।”
‘নতুন দিগন্ত পরিবার’ আয়োজিত অনুষ্ঠানটি জোবায়ের শাওনের একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়। এরপর পাঠ করে শোনানো হয় তার দীর্ঘ পরিচিতি। এর পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবাদ-এর পক্ষ থেকে দি সংবাদ লিমিটেডের পরিচালক নিহাদ কবিরের প্রেরিত ফুল, কেক মিষ্টি প্রদান করেন সংবাদ ডিজিটালের রাশেদ আহমেদ ও সহকারী সম্পাদক ওবায়েদ আকাশ।
জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘শালুক’-এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শালুকের নির্বাহী সম্পাদক মাহফুজ আল-হোসেন।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করে এএসএম কামালউদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আজফার হোসেন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন