সংবাদ

মাছ রপ্তানি নিয়ে বড় ঘোষণা দিলেন মন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

মাছ রপ্তানি নিয়ে বড় ঘোষণা দিলেন মন্ত্রী
ছবি : সংবাদ

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বাংলাদেশ মাছে স্বয়ংসম্পূর্ণ এবং বর্তমানে রপ্তানি করার মতো উদ্বৃত্ত মাছ আমাদের রয়েছে। তবে নিরাপদ খাদ্য হিসেবে মাছ রপ্তানি করতে হলে মাছের খাদ্যের মান অবশ্যই বিশ্বমানের পর্যায়ে নিয়ে আসতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা মাছ চাষে আরও আধুনিকতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। মাছ ও মাংস রপ্তানি করার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ খাদ্য নিশ্চিত করা। যদি আমরা আন্তর্জাতিক বাজারে মাছ পাঠাতে চাই, তবে মাছের খাবারের মান নিয়ে কোনো আপস করা চলবে না। উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে।’

এর আগে মন্ত্রী মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খামারের বিভিন্ন পুকুর পরিদর্শন করেন এবং পরে ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। সভায় ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। মন্ত্রী কর্মকর্তাদের মৎস্য খাতের উন্নয়নে আরও নিবিড় গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

মাছ রপ্তানি নিয়ে বড় ঘোষণা দিলেন মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বাংলাদেশ মাছে স্বয়ংসম্পূর্ণ এবং বর্তমানে রপ্তানি করার মতো উদ্বৃত্ত মাছ আমাদের রয়েছে। তবে নিরাপদ খাদ্য হিসেবে মাছ রপ্তানি করতে হলে মাছের খাদ্যের মান অবশ্যই বিশ্বমানের পর্যায়ে নিয়ে আসতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা মাছ চাষে আরও আধুনিকতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। মাছ ও মাংস রপ্তানি করার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ খাদ্য নিশ্চিত করা। যদি আমরা আন্তর্জাতিক বাজারে মাছ পাঠাতে চাই, তবে মাছের খাবারের মান নিয়ে কোনো আপস করা চলবে না। উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে।’

এর আগে মন্ত্রী মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খামারের বিভিন্ন পুকুর পরিদর্শন করেন এবং পরে ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। সভায় ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। মন্ত্রী কর্মকর্তাদের মৎস্য খাতের উন্নয়নে আরও নিবিড় গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত