সংবাদ

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর জেল

নিজস্ব বার্তা প‌রি‌বেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা প‌রি‌বেশক, মাদারীপুর
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০৪ পিএম

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর জেল
ছবি : সংবাদ

মাদারীপুরের রাজৈরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের দায়ে নাফিজ মোল্লা (২০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে (১৫) অপহরণ করেন নাফিজ ও তার সহযোগীরা। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন নাফিজ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং প্রধান আসামি নাফিজকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ তিন বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর জেল

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত