সংবাদ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৫৭ এএম

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক 'গ্রেট হল অব দ্য পিপল'-এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আগেই জানিয়েছিলেন, চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। দেশের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে এই বৈঠক ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

​মুখপাত্র মাহদী আমিন উল্লেখ করেন, এই বৈঠকের মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে দু'দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক (পিপল-টু-পিপল কনট্যাক্ট)—সব ক্ষেত্রেই দ্বিপক্ষীয় সম্পৃক্ততা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

​আজ সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ এবং চীনের ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন।

​চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। যার মধ্যে রয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা এই সফরে রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন।

​গত ২১ জুন নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে যোগ দিতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে দুদিনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গত বুধবার বিকেলে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী।

​টানা কয়েকদিনের ব্যস্ত সফর শেষ করে আজ শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। আজ বিকেলেই তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত