সংবাদ

সুরঞ্জিত সেন হত্যা মামলা: আরিফ-বাবর-গউছ খালাস

নিজস্ব বার্তা পরিবেশক,  সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:১৮ পিএম

সুরঞ্জিত সেন হত্যা মামলা: আরিফ-বাবর-গউছ খালাস
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ তিনজনকে খালাস দিয়েছেন আদালত। ছবি : সংবাদ

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টার মামলায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় প্রদান করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ আসামিরা আদালতে হাজির হন। ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় এ বোমা হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুরঞ্জিত সেন হত্যা মামলা: আরিফ-বাবর-গউছ খালাস

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টার মামলায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় প্রদান করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ আসামিরা আদালতে হাজির হন। ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় এ বোমা হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত