সংবাদ

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে জাপানের হুঙ্কার, ভয় পাচ্ছে না ব্লু সামুরাইরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫৮ এএম

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে জাপানের হুঙ্কার, ভয় পাচ্ছে না ব্লু সামুরাইরা

​ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের পর এবার বেশ কঠিন প্রতিপক্ষই পেয়েছে জাপান। রাউন্ড অব ৩২-এ ব্লু সামুরাইদের লড়তে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। তবে সেলেসাওদের নামের ভারে মোটেও ভড়কে যেতে রাজি নয় জাপান, বরং মাঠের লড়াইয়ে জেতার হুঙ্কারই দিয়ে রেখেছে এশিয়ার এই প্রতিনিধি দল।

​ডালাস স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ জুন) ভোরে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। এই ড্রয়ের ফলে 'এফ' গ্রুপে রানার্স-আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা। আর তাতেই এটি চূড়ান্ত হয়ে গেছে যে, শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে তাদের খেলতে হবে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।
হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার (২৯ জুন) রাত ১১টায় শেষ ১৬-তে ওঠার এই লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। হাইভোল্টেজ এই ম্যাচের আগে নিজেদের দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাসের কথাই জানিয়েছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু।
​এর আগে গত বছরের অক্টোবরে টোকিওতে এক ফিফা প্রীতি ম্যাচে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। সেই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ান জায়ান্টরা। অতীতের সেই সুখস্মৃতি এবার বিশ্বকাপের মঞ্চেও পুরোপুরি কাজে লাগাতে চায় জাপান।
দলটির কোচ হাজিমে মোরিয়াসু বলেন, “সবশেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি, আমরা সহজে হার মানার মতো দল নই। এটি আমাদের জন্য অনেক বড় অগ্রগতি।”
প্রতিপক্ষের শক্তির প্রশংসা করে তিনি আরও বলেন, “ব্রাজিল দল বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ম্যাচে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা জানি না, তবে আমাদেরও জেতার সুযোগ থাকবে।”
​আজকের ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল জাপানই। তবে তার ঠিক মিনিট ছয়েক পর সেই গোল শোধ করে দেয় সুইডিশরা। ফলে শেষ পর্যন্ত গ্রুপ রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে সুইডেনের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ একদমই নেই মোরিয়াসুর মনে। বরং এশিয়ান ফুটবলকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার মিশনে এই অগ্রগতিতেই বেশ খুশি জাপান কোচ।
দলের পারফরম্যান্স নিয়ে মোরিয়াসু বলেন, “আমরা একটি গোল হজম করেছি এবং ফুটবলের জগতে এমনটা হয়েই থাকে। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এটাই করতে চেয়েছিলাম এবং এটি জাপানি ফুটবলের উন্নতির এক প্রমাণ।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে জাপানের হুঙ্কার, ভয় পাচ্ছে না ব্লু সামুরাইরা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত