সংবাদ

দেশে বিকল ৮৮০ মেশিন, শূন্যপদ ৯৪০৭, তবুও ৫৪০ নতুন ক্লিনিক

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

দেশে বিকল ৮৮০ মেশিন, শূন্যপদ ৯৪০৭, তবুও ৫৪০ নতুন ক্লিনিক
ছবি : সংগৃহীত

দেশের ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রায় ৪৮৫টি এক্স-রে মেশিন অকেজো বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরো জানান, ২৫২টি হাসপাতালে প্রায় ৩৯৫টি আলট্রাসাউন্ড মেশিন অকেজো হয়ে আছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সংসদের বৈঠকে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৮৫টি অকেজো এক্স-রে মেশিনের মধ্যে প্রায় ৪০ শতাংশ মেরামত অযোগ্য। বাকি ৬০ শতাংশ মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে। আর ৩৯৫টি অকেজো আলট্রাসাউন্ড মেশিনের মধ্যে প্রায় ৩৫ শতাংশ মেরামত অযোগ্য। বাকি ৬৫ শতাংশ মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে।

কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি হয়ে থাকে। এত বিপুল জনসংখ্যার জন্য সরকারি হাসপাতালের টয়লেটগুলো সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি চ্যালেঞ্জের বিষয়।

আরও ৫৪০ কমিউনিটি ক্লিনিক

ময়মনসিংহ-৬ আসনের এমপি মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। কমিউনিটি ক্লিনিক নেই- এমন শূন্য ওয়ার্ডে জমিপ্রাপ্তিসহ প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সাপেক্ষে আরও ৫৪০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবিরের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি লাখে আনুমানিক ৪ হাজার ৩৫৩ জন মা সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করেন। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে রাষ্ট্রপক্ষ থেকে তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না।

জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস ও আইসিইউর ভারী যান্ত্রপাতি ক্রয়প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকার এই ভারী যন্ত্রপাতি ক্রয়প্রক্রিয়া আবার চালু করেছে। ৪টি এমআরআই মেশিন ক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

৯৪০৭ চিকিৎসকের পদ শূন্য

গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের সব সরকারি হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। শূন্যপদ রয়েছে ৯ হাজার ৪০৭টি।

সংরক্ষিত নারী আসনের এমপি আরিফা সুলতানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অতি দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

নতুন ক্যানসার রোগী ১ লাখ ৬৭ হাজার

সংরক্ষিত নারী আসনের এমপি মোছা. সানজিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যানসার রোগীর প্রকৃত সংখ্যা নিরূপণসহ নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মাধ্যমে পপুলেশন-বেজড ক্যানসার রেজিস্ট্রি এবং হসপিটাল-বেজড ক্যানসার রেজিস্ট্রি কার্যক্রম চলছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা আইএআরসি প্রকাশিত গ্লোবোক্যান ২০২২ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। ওই প্রতিবেদন অনুযায়ী, দেশে বছরে প্রায় ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন ক্যানসারে মারা যান। আর বর্তমানে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার ৪১৭ জন ক্যানসার রোগী জীবিত রয়েছেন অথবা চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসার এবং পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসার ও মুখ-ঠোঁটের ক্যানসার বেশি দেখা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশে বিকল ৮৮০ মেশিন, শূন্যপদ ৯৪০৭, তবুও ৫৪০ নতুন ক্লিনিক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত