পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হতে যাওয়া ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হোসেনি দালান ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন সোয়াত, র্যাব ও পুলিশ সদস্যরা।
আজ শুক্রবার (২৬ জুন) সকাল থেকেই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, হোসেনি দালান ও আশপাশের এলাকাজুড়ে পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধির মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তা নিখুঁত রাখতে হোসেনি দালানের প্রধান প্রবেশমুখেই অবস্থান নিয়েছেন সোয়াত সদস্যরা। এর পাশাপাশি র্যাব ও পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। তাজিয়া মিছিলটি যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এদিকে সকাল থেকেই শিয়া সম্প্রদায়ের মানুষজন হোসেনি দালানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। কারবালার মর্মান্তিক স্মৃতি স্মরণে নারী, পুরুষ ও শিশুরা কালো পোশাক পরিধান করে ইমাম হাসান (রা.) এবং ইমাম হুসাইন (রা.)-সহ কারবালার সকল শহীদদের স্মরণে শোক পালন করছেন
নির্ধারিত ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা শেষে নির্দিষ্ট সময়ে হোসেনি দালান থেকে এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি বের হওয়ার কথা রয়েছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন