সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে কাজ না করেই কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মশিআর রহমান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার-সংলগ্ন পিচের রাস্তা থেকে ওহাবের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো কাজ না করেই সেই টাকা তুলে নিয়েছেন ওই ইউপি সদস্য।
গত শুক্রবার সকালে সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাসিন্দারা জানান, গত চার-পাঁচ বছরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। সংস্কারের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য তাদের জানিয়েছিলেন যে টাকা এখনো আসেনি। অথচ নিয়ম অনুযায়ী, প্রকল্পের কাজ শুরুর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর থেকে রাস্তা মেপে দেওয়া এবং কাজ শেষে নেমপ্লেটসহ ছবি জমা দেওয়ার পর বিল পাওয়ার কথা। স্থানীয়দের অভিযোগ, পিআইও অফিসের যোগসাজশেই এই অনিয়ম হয়েছে।
টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করে ইউপি সদস্য মশিআর রহমান বলেন, ‘টাকা তোলা হয়েছে। কাল কাজ শুরু করব এবং এক দিনের মধ্যে শেষ করব।’ তবে আড়াই লাখ টাকার কাজ এক দিনে কীভাবে সম্ভব, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, ‘আমি জানতাম কাজ শেষ হয়েছে। যদি অনিয়ম হয়ে থাকে, তবে আমি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, কাজ পরে করে দেওয়া হবে। তবে কাজ শেষ হওয়ার আগে কেন বিল দেওয়া হলো, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন