সংবাদ

সরকারি জমি দখলমুক্ত করল সাটুরিয়া প্রশাসন

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

সরকারি জমি দখলমুক্ত করল সাটুরিয়া প্রশাসন
সাটুরিয়ায় অবৈধ ঘর তোলার চেষ্টা বন্ধ। ছবিঃ সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামে এ অভিযান চালানো হয়।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড় পয়লা কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে ব্রিজের সংলগ্ন সরকারি জায়গা দখল করে ঘর তোলা শুরু করেন রউফ মোল্লা নামের এক ব্যক্তি। বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের নজরে এলে তিনি দ্রুত কাজ বন্ধের নির্দেশ দেন।

ইউএনওর নির্দেশে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে সেখান থেকে ঘর তৈরির মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘সরকারি জায়গা দখল করার খবর পাওয়ামাত্র আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সরকারি সম্পত্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোগদখল করতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, প্রভাবশালী চক্রের এমন অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এলাকায় প্রশংসিত হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সরকারি জমি দখলমুক্ত করল সাটুরিয়া প্রশাসন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামে এ অভিযান চালানো হয়।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড় পয়লা কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে ব্রিজের সংলগ্ন সরকারি জায়গা দখল করে ঘর তোলা শুরু করেন রউফ মোল্লা নামের এক ব্যক্তি। বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের নজরে এলে তিনি দ্রুত কাজ বন্ধের নির্দেশ দেন।

ইউএনওর নির্দেশে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে সেখান থেকে ঘর তৈরির মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘সরকারি জায়গা দখল করার খবর পাওয়ামাত্র আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সরকারি সম্পত্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোগদখল করতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, প্রভাবশালী চক্রের এমন অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এলাকায় প্রশংসিত হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত