সংবাদ

গাংনী সীমান্তে চতুর্থবারের মতো বিএসএফের পুশ ইন চেষ্টা পণ্ড

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

গাংনী সীমান্তে চতুর্থবারের মতো বিএসএফের পুশ ইন চেষ্টা পণ্ড
কাঁটাতারের গেট দিয়ে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। ছবিঃ সংবাদ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৬ জুন) ভোরে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ওই চেষ্টা পণ্ড হয়ে যায়। এ নিয়ে ওই সীমান্তে চতুর্থবারের মতো পুশ ইনের চেষ্টা চালানো হলো।

ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে ধলা সীমান্তের শূন্যরেখা ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তিনজনকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। ফলে ওই তিন ব্যক্তি নোম্যানস ল্যান্ডে অবস্থান করেন। পরে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ফেরত পাঠানো তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি সূত্র জানায়, এটি নিয়ে ওই সীমান্তে চতুর্থবারের মতো পুশ ইনের চেষ্টা করা হলো। তবে এ বিষয়ে বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

গাংনী সীমান্তে চতুর্থবারের মতো বিএসএফের পুশ ইন চেষ্টা পণ্ড

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৬ জুন) ভোরে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ওই চেষ্টা পণ্ড হয়ে যায়। এ নিয়ে ওই সীমান্তে চতুর্থবারের মতো পুশ ইনের চেষ্টা চালানো হলো।

ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে ধলা সীমান্তের শূন্যরেখা ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তিনজনকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। ফলে ওই তিন ব্যক্তি নোম্যানস ল্যান্ডে অবস্থান করেন। পরে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ফেরত পাঠানো তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি সূত্র জানায়, এটি নিয়ে ওই সীমান্তে চতুর্থবারের মতো পুশ ইনের চেষ্টা করা হলো। তবে এ বিষয়ে বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত