সংবাদ

রামুতে তরুণীর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম

রামুতে তরুণীর রহস্যজনক মৃত্যু
ওয়ানখাইন রাখাইন (২৩)

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে ওয়ানখাইন রাখাইন (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ইউনিয়নের হাইটুপি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়ানখাইন রাখাইন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে ওয়ানখাইনকে তার ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে রামু থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ওয়ানখাইনের এক সহকর্মী জানান, তিনি অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে তিনি বেশ মানসিক চাপের (স্ট্রেস) মধ্যে ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেল সাড়ে চারটায় স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রামুতে তরুণীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে ওয়ানখাইন রাখাইন (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ইউনিয়নের হাইটুপি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়ানখাইন রাখাইন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে ওয়ানখাইনকে তার ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে রামু থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ওয়ানখাইনের এক সহকর্মী জানান, তিনি অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে তিনি বেশ মানসিক চাপের (স্ট্রেস) মধ্যে ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেল সাড়ে চারটায় স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত