সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে। আমরা মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। শুধু জিন্দাবাদ বললে হবে না। আপনার এলাকা বা পাড়া-মহল্লায় মানুষ কেমন আছে, তাদের সমস্যা কী, কোথায় গেলে তারা সাহায্য পাবে এসব দেখা আপনাদেরও দায়িত্ব।’
শুক্রবার (২৬ জুন) দুপুরে দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল মাঠে মহিলাবিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলের দায়িত্ব মানুষকে সহায়তা করা এবং সরকারি সেবা সম্পর্কে জানানো। অনেক মানুষ শিক্ষিত নন বা এসব খবরাখবর রাখেন না। ওই মানুষগুলোকে সাহায্য করা রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। শুধু ভোটের সময় মানুষের কাছে যাবেন আর সারা বছর খোঁজ নেবেন না, তা হতে পারে না।
দিনাজপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা ও নিবন্ধনের জন্য আসা অন্তঃসত্ত্বা মায়েরা উপস্থিত ছিলেন।
/

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন