রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে ১২ তলার একটি ফ্ল্যাটে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংবাদ পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন।
মাঝরাতের এই অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়, যা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এছাড়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পায়নি ফায়ার সার্ভিস।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন