সংবাদ

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:২১ পিএম

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে আজ রাতে দেশে ফিরছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের রাজধানী বেইজিং থেকে সরাসরি একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের অবতরণ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বিদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে বড় ধরনের কোনো রাজনৈতিক শোডাউন বা জনসমাগম না করে কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাকে স্বাগত জানানো হবে।
​প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতা, সরকারের সিনিয়র মন্ত্রী এবং বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়া ও চীন সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে আজ রাতে দেশে ফিরছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের রাজধানী বেইজিং থেকে সরাসরি একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের অবতরণ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বিদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে বড় ধরনের কোনো রাজনৈতিক শোডাউন বা জনসমাগম না করে কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাকে স্বাগত জানানো হবে।
​প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতা, সরকারের সিনিয়র মন্ত্রী এবং বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত