সংবাদ

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:০০ পিএম

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
ছবি : সংবাদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, দুধকুমার নদের পানি বাড়লেও তিস্তা নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বাড়তে থাকায় নদ-নদীর অববাহিকার নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। এতে আমন বীজতলা, বিভিন্ন প্রকার সবজি ও পাটখেত পানিতে ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

এদিকে দুধকুমার নদের পানি বাড়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের দোমুহানি ও গজলডোবা পয়েন্টে পানি সমতলে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়ছে কুড়িগ্রামে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলাটিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, দুধকুমার নদের পানি বাড়লেও তিস্তা নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বাড়তে থাকায় নদ-নদীর অববাহিকার নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। এতে আমন বীজতলা, বিভিন্ন প্রকার সবজি ও পাটখেত পানিতে ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

এদিকে দুধকুমার নদের পানি বাড়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের দোমুহানি ও গজলডোবা পয়েন্টে পানি সমতলে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়ছে কুড়িগ্রামে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলাটিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত