সংবাদ

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:২০ পিএম

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন
বজ্রপাতে পুড়ল বিশাল তালগাছ। ছবি : সংবাদ

বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে বজ্রপাতের পর একটি উঁচু তালগাছে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেলে পৃথক এই দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত কৃষকের নাম সেলিম মৃধা। তিনি উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নাচনাপাড়া ইউনিয়নে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন সেলিম মৃধা। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন বিকেল চারটার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পনু মোক্তারের বাড়ির সামনের একটি তালগাছে বজ্রপাত হয়। প্রায় ৫০ ফুট উঁচু ওই গাছটিতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দ্রুত গাছের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়তে থাকে। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পরপরই তালগাছের মাথায় আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে বজ্রপাতের পর একটি উঁচু তালগাছে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেলে পৃথক এই দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত কৃষকের নাম সেলিম মৃধা। তিনি উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নাচনাপাড়া ইউনিয়নে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন সেলিম মৃধা। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন বিকেল চারটার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পনু মোক্তারের বাড়ির সামনের একটি তালগাছে বজ্রপাত হয়। প্রায় ৫০ ফুট উঁচু ওই গাছটিতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দ্রুত গাছের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়তে থাকে। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পরপরই তালগাছের মাথায় আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত