সংবাদ
সংবাদ

মতামত

রম্যগদ্য: বাঘের মুখে হাসি, কোথায় ভগবানের খাসি

হেঁ হেঁ, বাঘেতো খাসি খায়া হাসবোই, এ্ইডা আবার ঢাকঢোল পিটায়া কওনের কি আছে!ওই ব্যাটা উড়ঝুড়ে বাঙাল, রূপক বুঝিস, রূপক?রূপক বুঝুম না ক্যান, রূপকথার র্শট ফর্ম রূপক, যেমন আমরা কোইনা, এফ এ্যান্ড এফ, ফ্যামিলি এ্যান্ড ফ্রেন্ড, আবার এস এম এস, শর্ট মেসেজ সার্ভিস, লোল, লট অফ লাফ, এই রহম আরী, রূপকথার শর্ট ফর্ম, “রূপক” হেঁ হেঁ ।এই যে ভগবানের খাসি, এটা কি তুই ভেবেছিস চারপায়ের গৃহ পালিত পশু ছাগল?না না ভগবানের খাসি ছাগল হোইবো ক্যা, এইডা হোইলো কোষ বিবর্জিত পাঁডা যেইডারে খাসি বলা হয়, এইডা কখনোই ছাগল না। পাঁডাও না, এইটা হোইলো খাসি।হ্যাঁ এটা তোর মোতই পাঁঠা! না হলে গর্দভ তুই রূপককে, বলিস রূপকথার শর্ট ফর্ম!বাঙলা একাডেমি নি আবার মনগড়া নতুন ফর্মুলা মারছে, রূপকথার শর্ট ফর্ম রূপক না হোই হইবো অন্য কিছু?আরে স্বর্ণগর্দভ, সাহিত্যে রূপক হোচ্ছে, কোনো কিছুকে সরাসরি না বলে রূপকের মাধ্যমে ঘুরিয়ে বলা। সরাসরি বললে তো তা, পোস্টার হবে সাহিত্য হবে না।বুঝছি বুঝছি, কেস খাওনের ডরে সরাসরি না কোই ঘুরায়া কন, যেমনে আপনেরা সত্যি ঘটনা লেইখ্যা কন, এই উপন্যাসের সকল চরিত্র কাল্পনিক, যদি কারো নামের সাথে বা ঘটনার সাথে মিলে যায়, তাহলে ধরে নিতে হবে তা লেখকের অনিচ্ছাকৃত ভুল। জ্বী অয়, জ্বী অয়, আমাদের এখানে বাঘ ও খাসি দুটোই রূপক। এখানে বাঘ ও খাসি কোনটা কি, একবার খুইল্লা কন, হুনি।গল্পটা আগে শোন, একবার এক জমিদার বাঘের পিঠে চড়ে মনের খুশীতে হাসি মুখে মর্নিং ওয়াকে যাচ্ছেন...পাবলিখে দেখি আরে অবাক!হ্যাঁ জনসাধারণ তা দেখে অবাক! আর জনসাধরণের অবস্থা দেখে জমিদার মুচকি মুচকি হাসছেন।কিছুক্ষণ পর মর্নিং ওয়াক সেরে বাঘটা যখন ফিরছে, তখন দ্যেখা গেলো বাঘের পিঠে জমিদার নেই, বাঘ একা ফিরছে, আর মুচকি মুচকি হাসছে।মানে কি, জমিদার কোই?এখানে বলা হোচ্ছে মর্নিং ওয়াক সেরে ফেরার পথে বাঘ জমিদারকে খেয়ে ফেলেছে, তাই মুচকি মুচকি হাসছে।তায়লে জমিদার কি এ্যাতোই বেকুব যে নাবুইজ্ঝা বাঘের পিঠে উঠছে?এখানেই আসছে রূপকের কথা। এখানে বাঘ মানে জনগণ, যাদেরকে সাথে করে তোর জেন-জি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ফ্যাসিষ্ট সরকার তাড়ালো...এই কতা আর নতুন করে কি কবেন, প্রায় দেড় হাজার তাজা প্রাণ অকালে ঝরলো, পুলিশকে পুড়িয়ে মারলো...আরে গর্দভ শোন, যেই অন্যায়ের বিরুদ্ধে তোরা লড়াই কোরে, সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকার তাড়ালি, এ্যাখনো সেই অন্যায়গুলো সমাজে বিরাজ করছে, অনেক ক্ষেত্রে বেড়েছে।আসলেই এই জেন-জি’গো পাবলিকে কিরকম শ্রদ্ধাটা কোরছিলো...তোর মনে নেই বন্যার সময় টিএসসি’তে কত বাচ্চারা তাদের মাটির ব্যাংক ভেঙে টাকা দিয়েছে, কত লোক টাকা পয়সা, বিস্কুট পানি, শুকনো খাবার কত কিছু দিলো...হাঁচোই, পাবলিকে সমাজের একটা পরিবর্তনের জন্য এই জেন-জি’র জন্য রক্ত ঢাইল্লা দিলো...কিন্তু সকলই গরলে ভেল, যেই কি সেই, তোর জেন-জি’ টাকার লোভ সামলাতে পারলোনা, শুনেছি বন্যার সময়ে তোলা টাকা এ্যাখোনো ওদের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট আছ্ েআবার কবে বন্যা হবে তখন খরচ করবে!কি কমু দুঃখের কথা সারা বাংলা কি রকম একটা সুযোগ হারাইলো, ঘুষ মুষ বন্ধ করনের...এ্যাখোন দ্যেখ এই যে,“বাঘের মুখে হাঁসি, কোথায় ভগবানের খাসি...”কন কন এইডার মাজেজা কন হুনি?এখানে বাঘ মানে জনসাধারণ আর জমিদার মানে তৎকালনি জেন-জি। যারা তখন বাঘের পিঠে চড়ে, মানে জনসাধারণকে বিশ্বাস কোরিয়েছিল যে, সংগ্রাম করে ফ্যাসিষ্ট সরকার তাড়ালে, দেশের সকল অন্যায় অত্যাচার দূর হবে। কিন্তু বাস্তবে যখন হলোনা, তখন আবার তোর এই জেন-জি’রা দেশে বিদেশে পাবলিকের ধাওয়া খাচ্ছে, জনসাধারণ এদের আর বিশ্বস করছেনা। বিগত শাষন আমলের জন্য হাহুতাশ করছে...অহন আর কাইন্দা কী লাভ, যেই জনগণ মুক্তিযুদ্ধ করি বিশ্বে একটা নতুন স্বাধীন দেশের মালিক হোইলো, সেই জনগণ এ্যাখন, তাগো কর্মফলে বাংলাদেশে ব্যান্ড! তাগো ট্যাকার লোভে এ্যাখন তারা স্বাধীন দেশের জেল খাটতাছে...এ লজ্জার কথা তুই কাকে বলবি,বল!দ্যেইখেন বেশি ট্যাকার লোভ আপনের জেন-জি’রও অবস্থা ওই বীর মুক্তিযোদ্ধাগো মতুন হোইবো!! জানিনা ওগোনি আবার জেল খাটতে হয়?জানিস বিগত চুয়ান্ন বছরে আমরা খালি ঘোরের মধ্যেই কাটালাম...আসলে কি করুম কনতো?আমার মনে হয় আবার যদি কেউ এসে বলে, আমরা ব্যেবাগ গরীবেরা ভাই ভাই / আমগো কোনো চিহ্ন নাই মার্কা নাই /আমরা ব্যেবাগ গরীবেরা ভাই ভাই...গরীবে হোইবো ভাই ভাই! ট্যাকা দেখলেই গরীবে চিহ্ন-মার্কা সব ভুইল্লা আখের গুছাইবো... চিহ্ন-মার্কা সব ভুইল্লা আখের গুছাইবো...তাহলে তোরা বাঙালিরা, অন্যায়ের বিরুদ্ধে, আর কখনোই এক হোবি না, পঁচিশে মার্চের রাত্রির মতো!গরীবে আবার এক হোইবো! লন এসব ভুইল্লা ব্যেবাগে আখের গুছাই বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশের মতো...[লেখক: চলচ্চিত্রকার]

রম্যগদ্য: বাঘের মুখে হাসি, কোথায় ভগবানের খাসি