সংবাদ

তেহরানে খামেনির শেষযাত্রা লাখো মানুষের ঢল

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬

তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রায় লাখো মানুষের ঢল। ইরানের সর্বোচ্চ নেতাকে অশ্রুসিক্ত বিদায় জানাতে আজ তেহরানের রাজপথে নেমেছে শোকাতুর জনতা। সোমবার সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে শুরু হয় এই ঐতিহাসিক শোকযাত্রা। ১০-১২ ঘণ্টা ব্যাপী ১০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র নগরী কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। এর আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।