সংবাদ

‘কিছু মানুষ এখনও বিশ্বাস করে ৪৭ এ দেশ স্বাধীন হয়েছে আর ৭১ এ ভাগ হয়েছে’

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬

আজকের পর্বে আমাদের অতিথি বিশিষ্ট চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছায়ানটের সভাপতি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী। এই বিশেষ সাক্ষাৎকারে তিনি তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, সমাজে উগ্রবাদের উত্থান এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। বর্তমানে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে এবং সমাজের গভীরে থাকা ধর্মান্ধ শক্তি কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটির মূল আলোচ্য বিষয়গুলো • "মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নারী ধ/র্ষণ করেনি— এতো বড় অপতথ‍্য দেয়া হলে কোথায় যাবো?" (গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য টকশোতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ) • "উগ্র/পন্থীরা ২৪-এ এসে অনুকুল পরিবেশ পেয়েছে।" (সাম্প্রতিক সময়ে ছায়ানটে আক্র/মণ এবং সমাজে লুকিয়ে থাকা উগ্র/পন্থী শক্তির প্রভাব বিস্তার প্রসঙ্গে) • "মুক্তিযুদ্ধের সম্প্রীতির বাংলাদেশ এখনও বিপদের মধ্যে আছে।" (আত্মতুষ্টি, ক্ষমতার অপব্যবহার এবং সমাজে সৃষ্ট ক্ষোভকে কাজে লাগিয়ে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে হুমকির মুখে ফেলা হচ্ছে) • "কিছু মানুষ এখনও বিশ্বাস করে ৪৭ এ দেশ স্বাধীন হয়েছে আর ৭১ এ ভাগ হয়েছে।" (ইতিহাস সম্পর্কে অজ্ঞতা এবং ৪৭-কে উপরে তুলে মুক্তিযুদ্ধকে নিচে নামানোর অপপ্রয়াস সম্পর্কে) • "ধর্ম শিক্ষাকে সাধারণ শিক্ষার সমকক্ষ করে দেয়া ভালো হয়নি।" (শিক্ষাব্যবস্থায় নিয়ন্ত্রণহীনতা এবং এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব নিয়ে পর্যালোচনা) আলোচনার আরও কিছু দিক: সাক্ষাৎকারটিতে ডা. সারওয়ার আলী পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে দুটি ভিন্ন চিন্তাধারার সংঘাত নিয়ে কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার মোহ, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, ধর্মীয় রাজনীতির প্রভাব এবং সর্বোপরি সংস্কৃতিচর্চার মাধ্যমে কীভাবে এই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসা সম্ভব সেই বিষয়েও তিনি তাঁর মূল্যবান মতামত তুলে ধরেছেন। পুরো আলোচনাটি শুনতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষায় আমাদের করণীয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।