টানা ভারী বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে রাজধানী ঢাকা। মাত্র ৬ ঘণ্টার বৃষ্টিতেই মুগদা, পল্টন, জুরাইনসহ ঢাকার বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি। আজকের ভিডিওতে দেখুন ঢাকার ভয়াবহ জলাবদ্ধতা ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের চিত্র। সপ্তাহের প্রথম কার্যদিবসে গণপরিবহন সংকটে অফিসগামী মানুষ কীভাবে তিনগুণ বাড়তি ভাড়ায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, তার বাস্তব চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে। মিরপুর, ধানমন্ডি থেকে শুরু করে পুরান ঢাকা—সবখানেই একই অবস্থা। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস জানতে পুরো ভিডিওটি দেখুন। নিত্যনতুন ও সর্বশেষ সব খবর পেতে 'সংবাদ'-এর সাথেই থাকুন।