সংবাদ

বন্যাদুর্গত ১২২ পরিবারকে উদ্ধার ও ত্রাণ সহায়তা বিজিবির

প্রকাশ : ১১ জুলাই ২০২৬

বান্দরবানে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। পাহাড় ধস ও বন্যায় আটকে পড়া ১২২টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে বিজিবি। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলার ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক পরিবার পানিবন্দি ও গৃহহীন হয়ে পড়ে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে শুক্রবার রাত থেকেই প্রবল স্রোত উপেক্ষা করে উদ্ধার অভিযান শুরু হয়। সফলভাবে ১২২টি পরিবারকে উদ্ধার করে তাদের জন্য নিরাপদ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধের ব্যবস্থা করেছে বিজিবি।