দিনাজপুর সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশ-ইন চেষ্টা! শনিবার ভোরে দাইনুর সীমান্তের জিরো পয়েন্টে জোরপূর্বক ৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী মিলে তা নস্যাৎ করে দেয়। এই ভিডিওতে দেখুন কীভাবে বিজিবি এবং সাধারণ মানুষের সতর্কতায় বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হলো। ভারত থেকে বিমানযোগে এনে নারী ও প্রতিবন্ধীসহ এই পরিবারটিকে কীভাবে রাতের আঁধারে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছিল এবং বর্তমানে শূন্যরেখায় (জিরো লাইন) আটকে থাকা ওই অসহায় পরিবারের কী অবস্থা, তার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।