সংবাদ

‘জুলাই গণঅভ্যুত্থানের আগুন নিভবেনা, আরও বাড়বে’

প্রকাশ : ২০ জুলাই ২০২৬

যারা জুলাই গণঅভ্যুত্থান অস্বীকার করে তারা দালাল! ফ্যাসিবাদ, ইউনুস সরকার ও দিল্লির আধিপত্য নিয়ে ফরহাদ মজহারের বিস্ফোরক বয়ান "জুলাইয়ের গণঅভ্যুত্থানকে যারা অস্বীকার করে, তারা ১০০ ভাগ মার্কিন অথবা ভারতীয় দালাল!" ছাত্র-জনতার রক্তে অর্জিত এই অভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদলের জন্য ছিল না, ছিল রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য। কিন্তু সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থাকেই টিকিয়ে রাখার চক্রান্ত চলছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ড. ইউনূসের সরকারের বৈধতা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে ফরহাদ মজহারের কড়া ও স্পষ্ট বিশ্লেষণ। ভিডিওর মূল আলোচ্য বিষয়সমূহ: • অন্তর্বর্তীকালীন নয়, এটি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার: ড. ইউনূসের সরকার পূর্ণাঙ্গ ক্ষমতার 'অন্তর্বর্তীকালীন সরকার' নয়। গণঅভ্যুত্থানের বৈধতা নিয়ে এসেও ফ্যাসিবাদী সংবিধান টিকিয়ে রেখে ড. ইউনূস নিজেকে আইনগতভাবে অবৈধ করেছেন। আর এই চরম সত্যটি জনগণের কাছে গোপন করার জন্য প্রথম কাঠগড়ায় দাঁড়াতে হবে এদেশের মেরুদণ্ডহীন সাংবাদিকদের! • জামায়াতে ইসলামী ও '৭১-এর প্রশ্নে আপস নয়: '৭১ এর সাথে কোনো আপস চলবে না। একাত্তরে রাজনৈতিক অস্তিত্বের বিরোধিতাকারী 'জামায়াতে ইসলামী' ব্যানার নিয়ে রাজনীতি করা চরম বিপজ্জনক। • বিএনপি ও নির্বাচনমুখী রাজনীতির পরিণতি: বিএনপি যদি আদর্শগত রূপান্তর না ঘটিয়ে স্রেফ লুটপাট আর যেনতেনভাবে একটি নির্বাচনের জন্য মুখিয়ে থাকে, তবে তাদের জন্য সামনে বিপর্যয় অপেক্ষা করছে।