সংবাদ

আর্জেন্টিনা জিতলে বিনা ভাড়ায় যাত্রী বহনের ঘোষণা, রাজধানীর আবু তাহের মেসির ব্যতিক্রমী ভালোবাসা

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

মেসির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত! আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে রাজধানী ঢাকায় একদিন সম্পূর্ণ ফ্রিতে রিকশা রাইড দেবেন 'আবু তাহের মেসি'। ম্যারাডোনা থেকে লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ঢাকার এই রিকশাচালকের ৯ বছরের অবিশ্বাস্য আবেগ ও ভালোবাসার গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ ভিডিও। পুরো রিকশা জুড়ে আকাশি-সাদা রঙ, চারদিকে ওড়ছে আর্জেন্টিনার পতাকা, আর চালকের আসনে স্বয়ং 'আবু তাহের মেসি'। প্রতি বছর মেসির জন্মদিনে টানা দুই দিন বিনা ভাড়ায় যাত্রী বহন করা এই মানুষটির গল্প আপনাকে মুগ্ধ করবেই। বিশ্বকাপ উন্মাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাতানো আবু তাহেরের এই ব্যতিক্রমী ভালোবাসার পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।