বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে ৩৫০ জন শিক্ষার্থীর সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘ভিসা গাইড’ ও ‘জাস্ট থট এডুকেশন’ এজেন্সির মূল হোতা মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মতিউর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার মুহূর্তে গুলশান বিভাগের পুলিশ তাদের আটক করে রিমান্ডে নিয়েছে। ভুক্তভোগী নিঃস্ব শিক্ষার্থীরা তাদের জীবন ও অর্থ ফেরত চেয়ে আগামী কাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। পুরো ঘটনার বিস্তারিত আপডেট দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মূল বিষয়বস্তু:ভিসা গাইড ও জাস্ট থট এডুকেশন এজেন্সির প্রতারণামূলহোতা মতিউর রহমানসহ ৪ আসামির রিমান্ড৩৫০ শিক্ষার্থীর সাড়ে ১৫ কোটি টাকা লুটঅর্থ ফেরতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষার্থীদের মানববন্ধন