সংবাদ

সাতক্ষীরার জাকির এখন দেশের দ্রুততম, চোখ আন্তর্জাতিক সাফল্যে

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

বাংলাদেশের দ্রুততম কিশোর এখন সাতক্ষীরার ছেলে জাকির হোসেন! 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' আসরে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে বাংলার উসাইন বোল্ট হিসেবে নজর কেড়েছে সে। মুস্তাফিজুর রহমান, সাবিনা খাতুন ও সৌম্য সরকারের পর সাতক্ষীরার মাটি থেকে উঠে আসা নতুন এই অ্যাথলেট এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করলেও জহুরী কোচদের চোখে ধরা পড়ে তার স্প্রিন্টিং প্রতিভা। চলুন জেনে নিই কালিগঞ্জের নিভৃত পল্লী কাকশিয়ালি থেকে উঠে এসে কীভাবে কমলাপুর স্টেডিয়াম কাঁপিয়ে দেশের দ্রুততম মানব হলো জাকির।