সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার উন্মুক্ত, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাবেক গণভবনে আজ উদ্বোধন হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করেন। ২৪-এর জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী ইতিহাস, অসামান্য ত্যাগ এবং বীরত্বকে চিরস্মরণীয় করে রাখতেই গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাদুঘরটিতে জুলাই অভ্যুত্থানের নানা আলোকচিত্র, ভিডিও ফুটেজ এবং আন্দোলনে শহীদ হওয়া বীরদের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। ৬ আগস্ট থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।