সংবাদ

‘২৪ এর আন্দোলন আমাদের বোধদয় ঘটিয়েছে, সবকিছু বিশ্বাস করতে নেই’

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা, ৭২ এর সংবিধান বাতিলের ষ*ড়যন্ত্র এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বিশ্লেষণ করেছেন। ৭২ এর ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সংবিধান ভেঙে একটি নির্দিষ্ট উগ্রবাদী গোষ্ঠী কীভাবে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একের পর এক অরাজনৈতিক ও বে*আইনি সিদ্ধান্ত কীভাবে দেশের সার্বভৌমত্বকে যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দেয়া হচ্ছে তা তুলে ধরা হয়েছে এই বিশেষ সাক্ষাৎকারে। মবের নামে দেশজুড়ে চলা চরম বি*শৃঙ্খলা, ৫ থেকে ৮ আগস্টের হ*ত্যাকাণ্ডের সঠিক তদন্তে সরকারের নীরবতা এবং প্রবীণ রাজনীতিক লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরের ভিত্তিহীন মা*মলায় জড়ানোর তীব্র সমালোচনা করেছেন পান্না। শাপলা চত্বরে কোমলমতি শি*শুদের ব্যবহারের পেছনের আসল সত্য তুলে ধরার পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে ফিরিয়ে আনার আইনি ফাঁকফোকরগুলো। ৯ নম্বর সেক্টরে পাকিস্তানি গানবোটে সাহসিকতার সাথে হা*মলা চালানোর স্মৃতিচারণ করে তিনি স্মরণ করিয়ে দেন, কোনো চক্রান্তের কাছে রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশকে হার মানতে দেওয়া হবে না। দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে তা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ডিসক্লেইমার: এই ভিডিওতে প্রকাশিত সকল মতামত একান্তই আমন্ত্রিত অতিথির নিজস্ব। ভিডিওর বক্তব্য ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে কেবল গঠনমূলক আলোচনা ও স্বাধীন মতামত প্রকাশের উদ্দেশ্যে উপস্থাপিত হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ বক্তার ব্যক্তিমতের আইনি দায়ভার বহন করে না।