সংবাদ

জ্বলছে মধ্যবিত্তের পকেট পাঁচ বছরে দাম বাড়ল ৮৮%!

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬

রান্নাঘরের চুলায় আগুন জ্বালাতে এখন আর শুধু দিয়াশলাই লাগে না, লাগে আন্তর্জাতিক বাজারের হিসাবও। সৌদি আরবের বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বাড়লে তার প্রভাব সরাসরি এসে পড়ে বাংলাদেশের ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারে। ডলারের বিনিময় হার, জাহাজভাড়া, বিমা কিংবা আন্তর্জাতিক নৌপথের সংকট—যেকোনো ধাক্কার শেষ পরিণতি এসে ঠেকে মধ্যবিত্তের পকেটে। সেই ধাক্কা এবার বেশ বড়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে, যা ওইদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। সেপ্টেম্বরে এই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ, মাত্র এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন