হঠাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে ভোগান্তিতে পড়তে পারেন ব্যবহারকারী। স্প্যাম বার্তা পাঠানো, অননুমোদিত অ্যাপ ব্যবহার কিংবা প্ল্যাটফর্মের নিয়ম ভাঙার অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে কর্তৃপক্ষ। তবে সব ক্ষেত্রে ব্যবহারকারীর ইচ্ছাকৃত ভুল দায়ী নয়। ভুলবশত অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে তা পুনরায় চালুর জন্য পর্যালোচনার আবেদন করার সুযোগ রয়েছে।
যেসব কারণে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট
সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘিত হলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে। সাধারণত যেসব কারণে এ ব্যবস্থা নেওয়া হয়, সেগুলো হলো:
বিশেষ করে তৃতীয় পক্ষের অননুমোদিত অ্যাপ ব্যবহারের কারণে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
অ্যাপ থেকেই পর্যালোচনার আবেদন
অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে নিষেধাজ্ঞার বার্তা দেখা যেতে পারে। সে ক্ষেত্রে প্রথমে অ্যাপের ‘Request a Review’ অপশন নির্বাচন করে আবেদন করতে হবে।
এরপর মোবাইলে পাওয়া ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড দিতে হবে। পাশাপাশি সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে, কেন অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ভুল বলে মনে হচ্ছে।
ই-মেইলে জানানো যাবে অভিযোগ
অ্যাপে পর্যালোচনার আবেদন করার সুযোগ না থাকলে ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। এ জন্য ঠিকানা:
support@whatsapp.com
ই-মেইলে দেশের কোডসহ নিজের ফোন নম্বর উল্লেখ করতে হবে। সেই সঙ্গে কেন অ্যাকাউন্টটি ভুলবশত বন্ধ হয়েছে বলে মনে হচ্ছে, তা সংক্ষেপে জানাতে হবে।
পর্যালোচনার পর ফিরতে পারে অ্যাকাউন্ট
আবেদন পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ব্যবহারকারীর ব্যাখ্যা ও যুক্তি গ্রহণযোগ্য মনে হলে বন্ধ অ্যাকাউন্ট আবার সচল করে দেওয়া হতে পারে। তাই অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে কারণ ব্যাখ্যা করে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করাই গুরুত্বপূর্ণ।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন