সংবাদ

জেমিনাই এবার ব্যবহারকারীর হয়ে কাজও করবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

জেমিনাই এবার ব্যবহারকারীর হয়ে কাজও করবে

শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, এবার ব্যবহারকারীর নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজের পরিকল্পনা তৈরি করে তা সম্পন্ন করার সক্ষমতা যুক্ত হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে। নতুন এআই এজেন্ট দিয়ে কোড লেখা, সভার সময় নির্ধারণ, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিংবা ভ্রমণসংক্রান্ত কাজ করা যাবে। শুরুতে সুবিধাটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য চালু করা হবে, পরে সাধারণ ব্যবহারকারীরাও এটি ব্যবহারের সুযোগ পাবেন।

প্রযুক্তি সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গুগল ক্লাউডের একটি অনুষ্ঠানে নতুন এই সুবিধার ঘোষণা দেওয়া হয়।

নির্দেশ নয়, নির্দিষ্ট লক্ষ্য দিলেই কাজ করবে এআই

নতুন এজেন্টকে প্রতিটি কাজের জন্য আলাদা নির্দেশ দেওয়ার পরিবর্তে ব্যবহারকারী একটি নির্দিষ্ট লক্ষ্য জানাতে পারবেন। এরপর সেই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি, প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করে কাজ শেষ করতে পারবে এটি।

গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান জানান, সাধারণ কাজের জন্য উপযুক্ত এআই মডেল নিজেই বেছে নেবে জেমিনাই। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেরাও মডেল নির্বাচন করতে পারবেন। শুরুতে অন্য প্রতিষ্ঠানের তৈরি মডেলগুলোর মধ্যে অ্যানথ্রপিকের ক্লড ব্যবহারের সুযোগ থাকবে।

কাজের অগ্রগতি দেখা যাবে ‘টাস্ক ইনবক্সে’

এআই এজেন্ট কোন পর্যায়ে কাজ করছে, তা পর্যবেক্ষণের জন্য থাকবে ‘টাস্ক ইনবক্স’। এই ব্যবস্থায় ব্যবহারকারীরা দেখতে পারবেন, এআই কীভাবে পরিকল্পনা তৈরি করছে এবং কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করে অন্য এআই এজেন্টের কাছে পাঠাচ্ছে কি না।

এ ছাড়া বিশেষ দক্ষতা ও কোড ব্যবহারের তথ্য এবং কাজের অগ্রগতিও দেখা যাবে।

গুগলের তথ্য অনুযায়ী, এআই এজেন্টের নিজস্ব ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট থাকবে। প্রতিষ্ঠানের একজন কর্মীর মতো এর নিজস্ব ই-মেইল ঠিকানা ও কাজের সঙ্গে সম্পর্কিত তথ্যও থাকবে।

বিভিন্ন ডিভাইস ও প্ল্যাটফর্মে ব্যবহারের সুযোগ

নতুন এজেন্টটি একাধিক ডিভাইস ও কর্মক্ষেত্রের সফটওয়্যারের সঙ্গে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে:

  • আইওএস ও অ্যান্ড্রয়েডচালিত মুঠোফোন
  • উইন্ডোজ ও ম্যাক কম্পিউটার
  • কমান্ড লাইন ইন্টারফেস
  • গুগল ওয়ার্কস্পেস
  • মাইক্রোসফট ৩৬৫
  • সার্ভিসনাও
  • স্ল্যাক

কর্মক্ষেত্রে জেমিনাইয়ের ব্যবহার বাড়ছে

অনুষ্ঠানের শুরুতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, জেমিনাইয়ের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ফরচুন ১০০ তালিকাভুক্ত বড় প্রতিষ্ঠানগুলোর প্রায় ৯০ শতাংশ কর্মক্ষেত্রে জেমিনাই এন্টারপ্রাইজ ব্যবহার করছে।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে জেমিনাইয়ের এই ব্যবহার বিবেচনায় নিয়ে নতুন এআই এজেন্ট প্রথমে তাদের জন্য চালুর পরিকল্পনা করেছে গুগল। পরে সাধারণ ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করা হবে।

প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করতে সক্ষম এআইয়ের ব্যবহারও বাড়ছে। মেটার মিউজ ও ইনস্টিংক্ট এবং সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটির ডটসের মতো সেবার পর গুগলও জেমিনাইকে এ ধরনের সক্ষমতায় এগিয়ে নিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জেমিনাই এবার ব্যবহারকারীর হয়ে কাজও করবে

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত