ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের ২ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত তৌহিদুল ইসলাম (৩২) ওই গ্রামের মৃত কাইউম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জাহাজশ্রমিক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন তৌহিদুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন পাটখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।