সংবাদ

স্বামীর সঙ্গে অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ, অতঃপর........

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

স্বামীর সঙ্গে অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ, অতঃপর........
ছবি : সংগৃহীত

সকালে স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটি হয়েছিল নিলুফা বেগমের (৫০)। সেই ক্ষোভ আর অভিমান সইতে না পেরে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান তিনি। স্বজনেরা কিছু বুঝে ওঠার আগেই তিনি পৌঁছে যান স্থানীয় রেললাইনে। শেষ পর্যন্ত চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবনের করুণ পরিণতি ডেকে আনলেন এই গৃহবধূ।

বুধবার (৬ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম উপজেলার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে স্বামীর ওপর অভিমান করেন নিলুফা। একপর্যায়ে তিনি রেললাইনের দিকে দৌড়ে যান। কুশাডাঙ্গা রেলগেট এলাকায় পৌঁছালে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন। এতে তার শরীর ও মাথা গুরুতর জখম হয়।

ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

স্বামীর সঙ্গে অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ, অতঃপর........

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সকালে স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটি হয়েছিল নিলুফা বেগমের (৫০)। সেই ক্ষোভ আর অভিমান সইতে না পেরে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান তিনি। স্বজনেরা কিছু বুঝে ওঠার আগেই তিনি পৌঁছে যান স্থানীয় রেললাইনে। শেষ পর্যন্ত চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবনের করুণ পরিণতি ডেকে আনলেন এই গৃহবধূ।

বুধবার (৬ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম উপজেলার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে স্বামীর ওপর অভিমান করেন নিলুফা। একপর্যায়ে তিনি রেললাইনের দিকে দৌড়ে যান। কুশাডাঙ্গা রেলগেট এলাকায় পৌঁছালে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন। এতে তার শরীর ও মাথা গুরুতর জখম হয়।

ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত