সংবাদ

বোয়ালমারীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

বোয়ালমারীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবি : সংবাদ

ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইব্রাহিম শেখ ওই ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়ারী গ্রামের আব্দুর রহমানের খেতের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। গভীর রাতে ওই সেচপাম্পের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে পাশের ইসহাক মোল্যার ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, সকালে তার ভাতিজি তাল কুড়াতে গিয়ে ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে দেখে ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো এবং কোমরে একটি কাটিং প্লাস গোঁজা। ধারণা করা হচ্ছে, তার কাটতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান জানান, মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে তার চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বোয়ালমারীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইব্রাহিম শেখ ওই ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়ারী গ্রামের আব্দুর রহমানের খেতের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। গভীর রাতে ওই সেচপাম্পের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে পাশের ইসহাক মোল্যার ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, সকালে তার ভাতিজি তাল কুড়াতে গিয়ে ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে দেখে ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো এবং কোমরে একটি কাটিং প্লাস গোঁজা। ধারণা করা হচ্ছে, তার কাটতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান জানান, মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে তার চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত