সংবাদ

পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা
ইনামুল মোল্লা। ছবি : সংগৃহীত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীতে ইনামুল মোল্লা (২৬) নামে এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বোয়ালমারী পৌরসভা জামায়াতের এক সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছিলেন। তিনি কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনকি ওই প্রবাসী বিষয়টি জানিয়ে ইনামুলের কর্মস্থলেও ফোন করে অভিযোগ করেন। এ ঘটনার পর থেকেই ইনামুল ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বোয়ালমারী পৌরসভা জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, ‘ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইনামুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে; অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীতে ইনামুল মোল্লা (২৬) নামে এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বোয়ালমারী পৌরসভা জামায়াতের এক সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছিলেন। তিনি কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনকি ওই প্রবাসী বিষয়টি জানিয়ে ইনামুলের কর্মস্থলেও ফোন করে অভিযোগ করেন। এ ঘটনার পর থেকেই ইনামুল ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বোয়ালমারী পৌরসভা জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, ‘ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইনামুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে; অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত