সংবাদ

স্বাস্থ্যখাতের সফলতার ওপরই নির্ভর করছে সরকারের সার্বিক অর্জন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

স্বাস্থ্যখাতের সফলতার ওপরই নির্ভর করছে সরকারের সার্বিক অর্জন

বর্তমান সরকারের সার্বিক সাফল্য অনেকাংশেই স্বাস্থ্যখাতের উন্নয়নের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানিয়েছেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর রোগীর আগমন ঘটে, এমন হাসপাতালগুলোতে সরকারি বরাদ্দ আরও বৃদ্ধি করা হচ্ছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোলজি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
​উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা প্রসারের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
এর পাশাপাশি দেশীয় চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে বলেও তিনি জানান।
​জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ইতিহাস ও বর্তমান অবকাঠামোগত প্রসারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধনের দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।"
​জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুইয়াঁর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ অনন্যরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যখাতের সফলতার ওপরই নির্ভর করছে সরকারের সার্বিক অর্জন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত